ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে, বুধবার (৮ মে) সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলা হয়, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বুধবার সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায়। উল্লেখ্য, গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র-সচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে তার পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত করা হয়েছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑